দোষী সাব্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধের অভিযোগে কঙ্গোর বিদ্রোহী নেতা গেরমেইন কাতাঙ্গাকে অভিযুক্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গেরমেইনের বিরুদ্ধে ২০০৩ সালে উত্তর-পূর্ব কঙ্গোর আইতুরি প্রদেশের স্বর্ণসমৃদ্ধ কয়েকটি গ্রামে গণহত্যার অভিযোগের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল। ২০০২ সালে হেগে ট্রাইব্যুনাল স্থাপনের পর দোষী সাব্যস্ত হওয়া দ্বিতীয় ব্যক্তি গেরমেইন। কঙ্গোর সরকার তাঁকে ২০০৭ সালে হেগে পাঠায়। আইতুরি প্রদেশে ভূমি ও সম্পদ নিয়ন্ত্রণে ১৯৯৯ থেকে ২০০৩ সাল পযন্ত চলা লড়াইয়ে অন্তত ৫০ হাজার মানুষ নিহত হন। বিবিসি।