দোষী সাব্যস্ত হতে পারেন ফনসেকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার আটক সাবেক সেনাপ্রধান ও বিরোধীদলীয় নেতা শরত্ ফনসেকা দোষী সাব্যস্ত হতে পারেন। এর মধ্য দিয়ে তাঁর পার্লামেন্টে আসার পথ রুদ্ধ হয়ে যাবে। গতকাল শুক্রবার তাঁর দলীয় সূত্র এ কথা জানিয়েছে।রাজধানী কলম্বোয় নৌবাহিনীর সদর দপ্তরে বন্দী থাকা অবস্থায় পার্লামেন্ট নির্বাচনে অংশ নিয়ে একটি আসনে জয়ী হন ফনসেকা। তাঁর দল ডেমোক্রেটিক ন্যাশনাল অ্যালায়েন্সের মুখপাত্র অনুরা কুমারা দিশানায়েকে বলেন, ‘আমরা ধারণা করছি, সোমবারের কোর্ট মার্শালে ফনসেকাকে দোষী সাব্যস্ত করে পার্লামেন্ট অধিবেশনে তাঁর অংশগ্রহণ বাধাগ্রস্ত করা হবে।’তাঁর বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি উর্দি পরে রাজনীতিতে এসেছেন। এএফপি।