প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের অকুতোভয় কিশোরী মালালা ইউসুফজাই ও তার দুই সহপাঠীর ওপর তালেবানের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ১৫ জন নারী সিনেটর। পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের কাছে লেখা চিঠিতে তাঁরা হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। সিনেট সিলেক্ট কমিটি অন ইন্টেলিজেন্সের চেয়ারম্যান ডিয়ান ফেইনস্টেইনের নেতৃত্বে ওই নারী সিনেটররা পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে চিঠিটি লেখেন। চিঠিতে বলা হয়, ‘মালালার ওপর হামলা সারা বিশ্বের নারীদের বিরুদ্ধে হামলারই নামান্তর এবং এটাকে কোনোভাবেই বরদাশত করা উচিত নয়।’চিঠিতে সিনেটররা লেখেন, ‘আমরা বিশ্বাস করি, পাকিস্তান সরকার শিশুদের বিরুদ্ধে জঘন্য সহিংসতাসহ চরমপন্থীদের বিরুদ্ধে অব্যাহতভাবে কাজ করে যাবে।’ ৯ অক্টোবর পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালেবান মালালাকে গুলি করে। দি এক্সপ্রেস ট্রিবিউন।