প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনের জন্য এয়ার অ্যাম্বুলেন্স হিসাবে কাতার থেকে দ্বিতীয় আরেকটি হেলিকপ্টার কেনা হলো। এ সেবা পরিচালনাকারী দাতব্য প্রতিষ্ঠান লন্ডন’স এয়ার অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। ১৯৮৯ সালে প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠানটি একটি হেলিকপ্টার দিয়ে কাজ করছিল। এ পর্যন্ত তারা ৩০ হাজারের বেশি গুরুতর আহত হওয়া লোককে সাহায্য করেছে। দ্বিতীয় হেলিকপ্টারটি কেনা এবং একে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করার জন্য ৩০ লাখ পাউন্ডের বেশি অর্থ চাঁদা তোলা হয়। এ তহবিল গঠন কর্মসূচির নাম দেওয়া হয়, ‘আপনার লন্ডন, আপনার হেলিকপ্টার’। আগামী পাঁচ বছর সেবা দেওয়ার জন্য মোট ৬০ লাখ পাউন্ড তোলার লক্ষ্য রয়েছে দাতব্য প্রতিষ্ঠানটির।
বিবিসি