দ্বিতীয় শীর্ষ তালেবান নেতাকে মুক্তি দেবে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তালেবান বাহিনীর দ্বিতীয় শীর্ষ নেতা মোল্লা আবদুল গনি বরাদার। ছবি: ফাইল
তালেবান বাহিনীর দ্বিতীয় শীর্ষ নেতা মোল্লা আবদুল গনি বরাদার। ছবি: ফাইল

প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নিতে পাকিস্তান এ মাসের মধ্যে তালেবান বাহিনীর দ্বিতীয় শীর্ষ নেতা মোল্লা আবদুল গনি বরাদারকে মুক্তি দেবে। রয়টার্স বলছে, পাকিস্তানের পররাষ্ট্র নীতিবিষয়ক দপ্তর আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পররাষ্ট্র নীতিবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ রয়টার্সকে বলেন, ‘আমরা নীতিগতভাবে তাঁকে মুক্তি দেওয়ার ব্যাপারে একমত হয়েছি। কবে তা করা হবে, তা নিয়ে এখন আলোচনা চলছে। তবে যা হওয়ার খুব তাড়াতাড়িই হবে। সম্ভবত এ মাসের মধ্যেই।’
সারতাজ আজিজ আরও বলেন, ‘কাবুলের অনেকেই প্রত্যাশা করছেন, আবদুল গনিকে আফগান সরকারের কাছে হস্তান্তর করা হবে। কিন্তু আমাদের সিদ্ধান্ত হলো, তাঁকে পাকিস্তানেই মুক্তি দেওয়া হবে।’