দ্বিতীয় কেমো নিয়ে দেশে ফিরেছেন চাভেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিউবায় কেমোথেরাপি শেষে দেশে ফিরেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ। গতকাল রোববার পত্রিকার খবরে এ কথা বলা হয়।খবরে বলা হয়, শনিবার রাতে কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো ভেনেজুয়েলার নেতা হুগো চাভেজকে বিমানবন্দরে বিদায় জানান।ক্যানসারের কোষবাহী টিউমার অপসারণের জন্য গত ২০ জুন কিউবায় হুগো চাভেজের (৫৭) শরীরে অস্ত্রোপচার করা হয়।অস্ত্রোপচারের পর চাভেজ দেশে ফিরে আসেন। এরপর প্রথম পর্যায়ের কেমোথেরাপি নিতে গত ১৬ জুলাই এক সপ্তাহের জন্য তিনি হাভানা যান।কেমোথেরাপির জন্য গত ৬ আগস্ট আবারও কিউবা যান হুগো চাভেজ। গত বৃহস্পতিবার তিনি বলেন, দ্বিতীয় পর্যায়ের কেমোথেরাপি ভালোভাবেই হয়েছে। এএফপি।