দ্বিতীয় জন পল ও ত্রয়োবিংশ জনকে সন্তের স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাথলিক খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাবেক সর্বোচ্চ যাজক (পোপ) প্রয়াত দ্বিতীয় জন পল ও তাঁর পূর্বসূরি ত্রয়োবিংশ জনকে সন্তের (সেইন্ট) মর্যাদা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছেন বর্তমান পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান কর্তৃপক্ষ গত শুক্রবার এ খবর প্রকাশ করে। ১৯৭৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত ২৭ বছর পোপের দায়িত্ব পালনকারী পোল্যান্ডের নাগরিক দ্বিতীয় জন পল ক্যাথলিকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তবে রক্ষণশীল দৃষ্টিভঙ্গির কারণে তাঁর সমালোচনাও হয়েছে। ২০০৫ সালে শেষকৃত্য অনুষ্ঠান চলাকালে তাঁকে সন্তের মর্যাদা দেওয়ার দাবি ওঠে। ইতালিতে জন্মগ্রহণকারী ২৩ জন পোপের দায়িত্ব পালন করেন ১৯৫৮ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত। তাঁকে সন্ত ঘোষণা করায় ইতালিতে আনন্দ প্রকাশ করা হয়। এএফপি।