দ্বিতীয় দফা প্রেসিডেন্ট প্রার্থী হবেন ক্রিস্টিনা ফারনান্দেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে দ্বিতীয় দফায় প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফারনান্দেজ ডি কিরচনার। গত মঙ্গলবার টেলিভিশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ ঘোষণা দেন। ক্রিস্টিনা বলেন, আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন তিনি। তাঁর সরকারের নেওয়া নানা পরিকল্পনা বাস্তবায়ন আরও এগিয়ে নিতে তাঁকে আবারও লড়তে হবে।আসন্ন নির্বাচনে ক্রিস্টিনা (৫৮) প্রার্থী হবেন কি না, এ নিয়ে সংশয় ছিল। তবে মঙ্গলবার নিজের অবস্থান পরিষ্কার করে ক্রিস্টিনা বলেন, ‘জনগণের ইচ্ছায় আমি তাদের সেবা করার সুযোগ পেয়েছি। তাই সামনে চলা বন্ধ করতে পারি না।’ এএফপি ও বিবিসি।