দ্বিতীয় দফা ভোট হবে আফগানিস্তানে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থীই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। গতকাল শনিবার নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়।
আগামী ২৮ মে দ্বিতীয় দফার নির্বাচন হতে পারে। আফগানিস্তানের নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে দেখা যায়, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আবদুল্লাহ ৪৪ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে প্রথম হয়েছেন। তাঁর পরে যথাক্রমে আছেন আশরাফ গনি (৩১.৫ শতাংশ) ও জালমাই রসুল (১১.৫ শতাংশ)। দ্বিতীয় দফায় আবদুল্লাহ আবদুল্লাহ ও আশরাফ গনির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। বিবিসি।