দ্বিতীয় দফার নির্বাচনে কাউকে সমর্থন দেবেন না মুসা ও ফুতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের প্রথম দফার নির্বাচনে পরাজিত দুই প্রার্থী আমর মুসা ও আবদেল মুনেইম আবুল ফুতু বলেছেন, তাঁরা দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে মোহাম্মেদ মুরসি বা আহমেদ শফিক—কারও প্রতি সমর্থন জানাবেন না। গতকাল সোমবার পৃথক সংবাদ সম্মেলনে তাঁরা এ ঘোষণা দেন। নির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফল অনুযায়ী, দ্বিতীয় দফার নির্বাচনে লড়াই করবেন শীর্ষ দুই বিজয়ী প্রার্থী মুসলিম ব্রাদারহুডের মুরসি ও সাবেক প্রধানমন্ত্রী আহমেদ শফিক। আগামী জুনে অনুষ্ঠিত হবে এ নির্বাচন।মুসা সংবাদ সম্মেলনে বলেছেন, পুরোনো শাসনব্যবস্থায় ফিরে যাওয়াটা অগ্রহণযোগ্য। রাজনীতিতে ধর্মকে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, ধর্মভিত্তিক রাষ্ট্র বিভেদ সৃষ্টি করে। মিসরীয়রা শুধুই একটি বেসামরিক রাষ্ট্র চায়।দ্বিতীয় দফার নির্বাচনে কাউকে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়ে আবুল ফুতু বলেন, পুরোনো শাসনব্যবস্থায় ফিরে যাওয়াটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না।প্রথম দফার নির্বাচনে ফুতু ও মুসা চতুর্থ ও পঞ্চম হয়েছেন। তাঁদের পরে আছেন হামদিন সাব্বাহি। এএফপি।