দ্বিতীয় বানর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয়বারের মতো মহাকাশে বানর পাঠিয়েছে ইরান। গতকাল শনিবার মহাকাশে পাঠানো বানরটিকে সুস্থ অবস্থায় পৃথিবীতে ফিরিয়েও আনা হয়েছে। এর মাধ্যমে দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতার একটি সফল পরীক্ষাও হয়েছে। ইরানের বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। এ সাফল্যের জন্য দেশের বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। তবে ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ইরানের এই সাফল্য পশ্চিমা ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ইরানের পরমাণু অস্ত্র তৈরির আশঙ্কা আরও বাড়িয়ে দিতে পারে। রয়টার্স।