দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই বোমা নিষ্ক্রিয় করা হয়েছে
জার্মানির রাইন নদীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ১ দশমিক ৮ টন ওজনের সেই বিশালাকৃতির বোমাটি গত রোববার সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। এ কাজ করতে প্রায় আড়াই হাজার পুলিশ কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মী ও স্বাস্থ্যকর্মী অংশ নেন।বোমা নিষ্ক্রিয় করার জন্য দেশটির পশ্চিমাঞ্চলীয় কোবলেঞ্জ শহর থেকে গত শনিবার প্রায় ৪৫ হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। কোবলেঞ্জ শহরের ফায়ার সার্ভিসের মুখপাত্র হেইকো ব্রিটবার্থ বলেন, বিশেষজ্ঞরা সফলভাবে ১ দশমিক ৮ টন ওজনের বোমাটি নিষ্ক্রিয় করেছেন। বোমাটি বিস্ফোরিত হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারত।দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্য বোমাটি ফেলে। কম বৃষ্টিপাতের কারণে রাইন নদীর পানি কমে গেলে গত সপ্তাহে বোমাটি বের হয়ে আসে। বোমাটি নিষ্ক্রিয় করতে কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটারের মধ্যে থাকা সব বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এ সময় ১৩০ কিলোমিটার দূরবর্তী ফ্রাঙ্কফুর্টে ট্রেন ও যান চলাচল বন্ধ ছিল। এপি অনলাইন।