দ্বিতীয় মেয়াদে মন্ত্রী হওয়ার ইচ্ছা নেই হিলারির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, ২০১২ সালের নির্বাচনে প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেও ভাইস প্রেসিডেন্ট বা প্রতিরক্ষমন্ত্রীসহ হোয়াইট হাউসের অন্য কোনো শীর্ষ পদে তাঁর থাকার পরিকল্পনা নেই। গত বুধবার মিসরের রাজধানী কায়রোতে সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে হিলারি এ কথা বলেন। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রী হওয়ার আগ্রহ আছে কি না, জানতে চাওয়া হয়। জবাবে তিনি ‘না’ বলেন। তিনি নিশ্চিত করেন, ২০০৮ সালের মতো প্রেসিডেন্ট নির্বাচনের জন্য পুনরায় লড়াই করার আগ্রহ তাঁর নেই।তিউনিসিয়া সফরে: হিলারি বলেছেন, তিউনিসিয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার আনার সময় হয়েছে। গত বুধবার তিউনিসিয়ার রাজধানী তিউনিসের রেড ক্রিসেন্ট কার্যালয় পরিদর্শন করার সময় তিনি এ কথা বলেন। ওই দিনই তিউনিসিয়া সফরে আসেন। এপি।