দ্বিতীয় সংকেত পাওয়ায় আশাবাদী অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়া এয়ারলাইনসের উড়োজাহাজের সম্ভাব্য ধ্বংসাবশেষের ব্যাপারে চীনা একটি জাহাজ আবার একটি সংকেত পেয়েছে। গত শনিবার একটি সংকেত পাওয়ার কয়েক ঘণ্টা পর দ্বিতীয় সংকেতটি পাওয়া গেল। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট অঞ্চলে গতকাল রোববার কয়েকটি উড়োজাহাজ ও জাহাজ পাঠিয়েছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলীয় অনুসন্ধানী দলের প্রধান অংগাস হিউস্টন বলেন, ভারত মহাসাগরের ভেতরে ৩০০ নটিক্যাল মাইল দূরে ওই দ্বিতীয় সংকেত পাওয়ার বিষয়টি তাঁদের অভিযানের জন্য ‘গুরুত্বপূর্ণ এবং উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি। তবে ওই সংকেতের ব্যাপারে যাচাই করে দেখতে হবে। চীনা জাহাজটি ওই নিখোঁজ উড়োজাহাজের তথ্য এবং ককপিটের কণ্ঠস্বর রেকর্ডারের খোঁজে পানির নিচে তরঙ্গ পাঠিয়ে দুই দফা সংকেত শনাক্ত করেছে। সেখান থেকে অল্প দূরত্বে গত শুক্রবারও প্রায় একই ধরনের সংকেত পাওয়া গিয়েছিল। এ ব্যাপারে সতর্ক অনুসন্ধান করা হবে। এএফপি ও বিবিসি।