প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী বছরের এপ্রিলে আবারও মা হতে যাচ্ছেন ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন। একই সঙ্গে দ্বিতীয় সন্তানের বাবা হবেন ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম। কেনসিংটন প্যালেসের একজন মুখপাত্র জানান, উইলিয়াম ও কেট আনন্দের সঙ্গে তাঁদের আবারও মা-বাবা হওয়ার খবর নিশ্চিত করেছেন। তাঁদের প্রথম সন্তান প্রিন্স জর্জ গত বছরের ২২ জুলাই জন্মগ্রহণ করে।
টেলিগ্রাফ