দ্য সান-এর পাঁচ সাংবাদিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্য পুলিশের সঙ্গে অবৈধ লেনদেনের অভিযোগে গত শনিবার বহুল প্রচারিত দ্য সান পত্রিকার পাঁচ জ্যেষ্ঠ সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। ফোনে আড়িপাতার জন্য এই অবৈধ লেনদেন হয়েছিল বলে অভিযোগ রয়েছে।গত বছর অবৈধভাবে ফোনে আড়িপাতার অভিযোগে একই প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন নিউজ অব দ্য ওয়ার্ল্ভ্র পত্রিকা বন্ধ হয়েছিল। আর এই ফোনে নানা পেশার আট শতাধিক মানুষ আড়িপাতার শিকার হয়েছিল। জড়িতদের খুঁজে বের করতে পুলিশ ‘অপারেশন ইলিভডেন’ নামে অভিযান চালিয়ে যাচ্ছে। গত শনিবার নতুন করে গ্রেপ্তার দ্য সান-এর পাঁচ সাংবাদিকের মধ্যে রয়েছেন আলোকচিত্র সম্পাদক জন এডওয়ার্ড, জ্যেষ্ঠ প্রতিবেদক জন কে, জ্যেষ্ঠ আন্তর্জাতিক প্রতিনিধি নিক পার্কার, প্রতিনিধি জন স্ট্রুগস ও সহকারী সম্পাদক জিউফ অবেস্টা। এ ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাসহ ইতিমধ্যে মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনো কারও বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়নি। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অধুনালুপ্ত সম্পাদক নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর সম্পাদক এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের প্রধান গণমাধ্যম কর্মকর্তা অ্যান্ডি কুলসনও রয়েছেন।পত্রিকাটির সম্পাদক ডমিনিক মোহান বলেন, সান-এর প্রকাশনা যে করেই হোক অব্যাহত থাকবে।