দ্রুত রায়সম্ভব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলার রায় দ্রুতই দেওয়া সম্ভব বলে জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল মুনির এ মালিক। গতকাল বুধবার ইসলামাবাদে সুপ্রিম কোর্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। সব মামলায় জামিন পাওয়া মোশাররফ আবারও গ্রেপ্তার হতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। মুনির বলেন, মোশাররফের বিরুদ্ধে ‘শক্ত তথ্যপ্রমাণ’ রয়েছে। তাই এই মামলার দ্রুত রায় সম্ভব। ২০০৭ সালের নভেম্বরে জরুরি অবস্থা জারি করার জন্য মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। ডন।