প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইবোলা পরীক্ষার ফলাফল নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সময় নয় দিন থেকে কমিয়ে দুই দিনে নিয়ে আসা সম্ভব হয়েছে। সিয়েরা লিওনে কর্মরত ব্রিটিশ বিজ্ঞানীরা এ কথা জানিয়েছেন। প্রাণঘাতী ভাইরাস ইবোলার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রগতির ক্ষেত্রে দ্রুত রোগনির্ণয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ। পশ্চিম সিয়েরা লিওনের কেরি টাউনে ইবোলা নির্ণয়ের জন্য যুক্তরাজ্যের অর্থায়নে গত অক্টোবরে একটি গবেষণাগার স্থাপন করা হয়েছে। সেখানকার প্রধান ডেভিড সিম্পসন গত বৃহস্পতিবার বলেন, গবেষণাগারটিতে বর্তমানে ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ইবোলা নির্ণয়ের ফলাফল দেওয়া সম্ভব হচ্ছে।
এএফপি