দ্রুত হটডগ খেতে গিয়ে প্রাণ গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে সাউথ ডাকোটা অঙ্গরাজ্যে আয়োজিত ‘হটডগ’ খাওয়ার প্রতিযোগিতায় অংশ নিয়ে দম আটকে এক প্রতিযোগী মারা গেছেন।
গতকাল মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের কাস্টার কাউন্টিতে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্বাধীনতা দিবসের ছুটিতে দ্রুত খাওয়ার প্রতিযোগিতা দেশটিতে বেশ জনপ্রিয়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া ওয়াল্টার ইগল টেইল (৪৭) নামের ওই ব্যক্তি গত বৃহস্পতিবার স্থানীয় একটি হাসপাতালে মারা যান।
কাস্টার কাউন্টির পুলিশ কর্মকর্তা রিক হোয়েলার জানান, ওই ব্যক্তি সম্ভবত শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। তাঁর গলায় হটডগ আটকে গিয়েছিল। চিকিত্সকেরা তা বের করতে পারেননি। মাত্র কয়েক মিনিটের মধ্যেই এসব ঘটেছে।
পরদিন শুক্রবার ছিল পাই খাওয়া প্রতিযোগিতা। কিন্তু এই দুর্ঘটনার পর ওই প্রতিযোগিতা বাতিল ঘোষণা করে স্পনসর প্রতিষ্ঠান কাস্টার চেম্বার অব কমার্স।