ধনী ও গরিব প্রার্থী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে এখন পর্যন্ত যাঁদের নাম ঘোষণা করা হয়েছে, তাঁদের মধ্যে সবচেয়ে ধনী নন্দন নিলেকানি। আর সবচেয়ে গরিব প্রার্থী রাজু।
কংগ্রেসের টিকিটে কর্ণাটক রাজ্যের দক্ষিণ বেঙ্গালুরু আসনে নির্বাচন করবেন নন্দন নিলেকানি। তাঁর এবং তাঁর স্ত্রীর সম্পত্তির পরিমাণ সাত হাজার ৭০০ কোটি রুপি।
সবচেয়ে গরিব প্রার্থী রাজু নির্বাচন করছেন কেরালা রাজ্যের কোট্টায়াম থেকে। তিনি বামপন্থী দল এসইউসিআইয়ের (সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া) সদস্য। তাঁর হাতে নগদ অর্থ রয়েছে মাত্র ৫০০ রুপি। আর স্থানীয় একটি সমবায় ব্যাংকে রয়েছে ২৫০ রুপি। এ ছাড়া তাঁর বা তাঁর স্ত্রীর কোনো স্থাবর সম্পত্তি বা সোনার গয়না, বাড়িঘর কিছুই নেই।