ধনী নেতাদের তালিকা থেকে সোনিয়া বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনিয়া গান্ধী
সোনিয়া গান্ধী

যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদপত্র ‘হাফিংটন পোস্ট’ বিশ্বের সবচেয়ে বিত্তশালী নেতাদের তালিকায় রেখেছিল ভারতের ক্ষমতাসীন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর নাম। পরে অবশ্য ওই তালিকা থেকে তাঁর নাম সরিয়ে দেওয়া হয়। একইভাবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কাতারের সাবেক আমির হামিদ বিন খলিফা আল-থানির নাম।
পত্রিকাটির সম্পাদক নিজ ওয়েবসাইটে গত সোমবার লিখেছেন, তালিকাটি হালনাগাদ করতে গিয়ে সোনিয়া গান্ধী ও হামিদ বিন খলিফা আল-থানির নাম বাদ দেওয়া হয়েছে। ‘তৃতীয় পক্ষের’ একটি ওয়েবসাইটের ওপর ভিত্তি করে সোনিয়ার নামটি তালিকাভুক্ত করা হয়েছিল।
ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেস এবং ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রধান সোনিয়ার নাম ওই তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টিকে ‘উদ্ভট ও হাস্যকর’ আখ্যা দিয়ে সমালোচনা করে দলটি। সোনিয়ার সম্পদের পরিমাণ ২০০ কোটি মার্কিন ডলার উল্লেখ করে তাঁকে তালিকায় ১২তম স্থানে রাখা হয়।
তালিকা প্রকাশের চার দিন পর ‘হাফিংটন পোস্ট’ কর্তৃপক্ষ জানায়, তাদের সম্পাদকমণ্ডলী ওই সম্পদের পরিমাণ যাচাই করতে সমর্থ ছিল না। পিটিআই।