ধন্যি মেয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা জগৎ সরকার নয় বছর ধরে কারাবন্দী। বন্ধুকে খুনের দায়ে যাবজ্জীবন দণ্ড হয়েছে। কিন্তু মেয়ে ঝুমা সরকার নিশ্চিত ছিলেন, তাঁর বাবা খুনি নন। ঝুমার বয়স তখন মাত্র নয় বছর। কিছুটা বড় হয়ে বাবাকে বাঁচাতে মাঠে নামেন। মামলায় লড়ার টাকার জন্য প্রতিদিন ১২-১৩টি টিউশনি করতে থাকেন। মা অন্যের বাড়ি কাজ নেন। অবশেষে টাকা জোগাড় করে মামলায় লড়েন ঝুমা। গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের একটি বেঞ্চ মামলার শুনানি শেষে জগৎকে খালাস দেন। কলকাতা প্রতিনিধি।