ধর্মীয় নীতি নিয়ে রমনি-স্যানটোরাম বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী মিট রমনি ও রিক স্যানটোরামের মধ্যে তুমুল বিতর্ক হয়েছে। গত বুধবার অনুষ্ঠিত ওই বিতর্কে রমনির পাশাপাশি অন্য প্রতিদ্বন্দ্বীদেরও কঠোর সমালোচনার মুখে পড়েন স্যানটোরাম।২৮ ফেব্রুয়ারি আরিজোনা ও মিশিগান অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টিতে প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হবে। আগামী ৬ মার্চ ‘সুপার টুয়েস ডে’তে অনুষ্ঠিত হবে ১০টি অঙ্গরাজ্যে প্রাথমিক বাছাই ও ককাস। এসব নির্বাচনের আগে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশীদের এটাই শেষ বিতর্ক। আরিজোনায় বুধবার প্রায় দুই ঘণ্টা স্থায়ী এ বিতর্ক চলে। রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর রমনি ও পেনসিলভানিয়ার সাবেক সিনেটর স্যানটোরাম ছাড়াও আছেন টেক্সাস অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান রন পল ও প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার নিউট গিংরিচ।বুধবারের বিতর্কে রমনি ও স্যানটোরাম মূলত অর্থনৈতিক নীতি ও ধর্মীয় অবস্থান নিয়ে পরস্পরকে আক্রমণ করেন। অভিবাসন নীতি ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিভিন্ন নীতি নিয়েও কথা বলেন তাঁরা। স্যানটোরামের উদ্দেশে রমনি বলেন, ‘২০০২ সালের শীতকালীন অলিম্পিক নিয়ে যখন আমি কাজ করছিলাম, তখন আপনি আলাস্কার এক সেতু প্রকল্পে সমর্থন দিয়েছিলেন। পরে সেই প্রকল্প বাতিল হয়ে যায়।’ রমনির ধর্মীয় নীতি নিয়ে প্রশ্ন তোলেন স্যানটোরাম। স্যানটোরাম বলেন, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের গভর্নর থাকার সময় রমনি বিমা তহবিলের মাধ্যমে গর্ভনিরোধের বিষয়টির অনুমোদন দেন। জবাবে রমনি বলেন, ‘আমার দিকে না তাকিয়ে আয়নায় নিজেকে দেখুন। সিনেটে আপনি জন্মহার নিয়ন্ত্রণের পক্ষে ভোট দিয়েছিলেন।’ এএফপি, বিবিসি।