ধর্মীয় বিশ্বাসের কারণে চাকরিচ্যুতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারজন ব্রিটিশ খ্রিষ্টানের দাবি, ধর্মীয় বিশ্বাসের কারণে তাঁদের চাকরি হারাতে হয়েছে। এ-সংক্রান্ত অভিযোগ এনে তাঁরা দেশটির আদালতে পৃথক মামলা করেছিলেন। তবে মামলায় হেরে যাওয়ায় তাঁরা এখন তাঁদের মামলাটি মানবাধিকার-বিষয়ক ইউরোপীয় আদালতে তুলতে যাচ্ছেন।চারজন হলেন: ব্রিটিশ এয়ারওয়েজের কর্মী নাদিয়া ইওয়েদা, সেবিকা শার্লি চ্যাপলিন, সম্পর্কবিষয়ক পরামর্শদাতা গ্যারি ম্যাকফারল্যান ও নিবন্ধক লিলিয়ার লাডেলি। লন্ডনের টুইকেনহাম এলাকার বাসিন্দা ইওয়েদাকে ২০০৬ সালে চাকরিচ্যুত করে ব্রিটিশ এয়ারওয়েজ। ক্রস চিহ্ন-সংবলিত গলার হার পরা বন্ধ করতে অস্বীকৃতি জানানোয় তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। ডেভনভিত্তিক সেবিকা চ্যাপলিনকে একই কারণে ডেস্কের চাকরি থেকে অপসারণ করে রয়্যাল ডেভন। সমকামীদের পরামর্শ দিতে আপত্তি তোলায় ব্রিস্টলের সম্পর্কবিষয়ক পরামর্শদাতা ম্যাকফারল্যানকে চাকরিচ্যুত করে রিলেট। আর লাডেলি নর্থ লন্ডনে সমলিঙ্গবিষয়ক একটি অনুষ্ঠানের আয়োজন করতে অস্বীকৃতি জানানোয় বিধি ভঙ্গের অভিযোগ এনে তাঁকে চাকরিচ্যুত করা হয়। এই চারজনই পৃথকভাবে আদালতের দ্বারস্থ হন। বিবিসি।