ধর্মের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে পোপের আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মযাজক পোপ ষোড়শ বেনেডিক্ট ‘ইহজাগতিক আগ্রাসী ভোগবাদ’ সম্পর্কে হুঁশিয়ারি দিয়ে ধর্মীয় রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল অবস্থান বজায় রাখতে ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার স্কটল্যান্ডের এডিনবরায় অবস্থিত ঐতিহাসিক হলিরুডহাউস প্রাসাদে দেওয়া ভাষণে পোপ এ আহ্বান জানান। গতকাল ভ্যাটিকান থেকে পোপ চার দিনের সফরে যুক্তরাজ্য সফরে আসেন। রানী দ্বিতীয় এলিজাবেথ তাঁকে এডিনবরার প্রাসাদে স্বাগত জানান। সেখানে দেওয়া ভাষণে পোপ বলেন, যুক্তরাজ্য আধুনিক ও বহু সংস্কৃতিভিত্তিক সমাজ হয়ে উঠছে। এএফপি।