ধর্ষককে জীবন্ত কবর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় ধর্ষণ ও হত্যার শিকার এক নারীর সঙ্গে সন্দেহভাজন ধর্ষককে জীবন্ত কবর দিয়েছে ক্ষুব্ধ জনতা।

গতকাল শুক্রবার বলিভিয়ার গণমাধ্যমের তথ্যের বরাত দিয়ে রয়টার্সের খবরে জানানো হয়, দেশটির প্রশাসনিক রাজধানী লাপাজের ৩৩৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কলকুয়েচাকা শহরে এ ঘটনা ঘটে।

লেয়ান্দ্রা আরিয়াস নামের ৩৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় সান্তোস খামোস নামের ১৭ বছর বয়সী এক কিশোরকে সন্দেহ করা হয়।

বলিভীয় সরকারের প্রধান কৌঁসুলি জানান, স্থানীয় দুই শতাধিক ক্ষুব্ধ মানুষ খামোসকে ধরে ওই নারীর কবরে ফেলে জীবন্ত চাপা দেয়। ঘটনাস্থলে পুলিশ যাতে যেতে না পারে, সে জন্য জনতা সড়ক অবরোধ করে রাখে।

স্থানীয় একটি বেতারের একজন প্রতিবেদক জানান, ওই নারীর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছিল খামোস। এ সময় শোকার্ত ও ক্ষুব্ধ জনতা তাকে ধরে ফেলে। পরে উন্মুক্ত কবরে রামোসকে ছুড়ে ফেলে ওই নারীর সঙ্গে তাকে মাটিচাপ দেওয়া হয়।

সরকারের প্রধান কৌঁসুলি জানান, আইন হাতে তুলে নিতে জনতাকে উসকানি দেওয়ার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।