ধর্ষণ মামলায় ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট কাতসাভ দোষী সাব্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট মোশে কাতসাভ একটি ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। রাজধানী তেল আবিবের একটি আদালত গতকাল বৃহস্পতিবার তাঁকে দোষী সাব্যস্ত করেন। তবে এখনো আদালত তাঁর সাজা ঘোষণা করেননি।১৯৯০ এর দশকে মোশে কাতসাভ ইসরায়েলের পর্যটনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় একজন অধঃস্তন নারী কর্মচারী তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। এ ছাড়া আরও দুজন নারী তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন।রায় ঘোষণার আগে বিচারকেরা বলেছেন, অভিযোগকারী নারী তাঁর বক্তব্যের স্বপক্ষে যেসব প্রমাণ দাখিল করেছেন, তা তাঁদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে। রায় ঘোষণার সময় আদালত ভবনের বাইরে নারী অধিকার কর্মীরা জড়ো হয়ে কাতসাভের বিরুদ্ধে বিক্ষোভ করেন।১৯৯৮ সালের এপ্রিল মাসে ওই নারী অভিযোগ করেন, পর্যটনমন্ত্রী থাকাকালে কাতসাভ তাঁকে পর্যটন মন্ত্রণালয়ের কার্যালয়ে একবার এবং জেরুজালেমের একটি হোটেলে আরও একবার ধর্ষণ করেন। তবে প্রথম থেকেই কাতসাভ অভিযোগ অস্বীকার করে আসছেন। ২০০০ সালে কাতসাভ ইসরায়েলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। ২০০৭ সালে পদত্যাগ করেন।এর আগে ২০০৩ সালে একজন এবং ২০০৫ সালে আরেকজন নারী কাতসাভের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। বিবিসি অনলাইন।