ধর্ষণের অভিযোগে জাপানে দুই মার্কিন সেনা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওকিনাওয়া দ্বীপে জাপানি এক নারীকে ধর্ষণের অভিযোগে দুই মার্কিন সেনাকে গ্রেপ্তার করা হয়েছে। ২৩ বছরের ওই দুই মার্কিন সেনাকে গত মঙ্গলবার ওকিনাওয়া দ্বীপ থেকেই গ্রেপ্তার করে পুলিশ। গত মঙ্গলবার সকালে এ ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেপ্তারের পর দুই মার্কিন সেনাকে ওকিনাওয়ার পুলিশের হেফাজতে রাখা হয়েছে।জাপানের শীর্ষ মুখপাত্র ধর্ষণের এ ঘটনাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন। যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো এক প্রতিবাদ বার্তায় অভিযুক্ত সেনাদের কঠোর শাস্তি দাবি করেছে টোকিও। অন্যদিকে জাপানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।স্থানীয় ব্যক্তিদের তীব্র আপত্তি সত্ত্বেও ওকিনাওয়ায় ২৬ হাজার মার্কিন সেনা রয়েছে। ১৯৯৫ সালে ১২ বছরের এক কিশোরীকে গণধর্ষণ করে তিন মার্কিন সেনা। ওই ঘটনায় দ্বীপজুড়ে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়। মার্কিন রাষ্ট্রদূত জন রুস এক বিবৃতিতে বলেন, ‘দুজন মার্কিন সেনার সাম্প্রতিক অসদাচরণে যুক্তরাষ্ট্র খুবই উদ্বিগ্ন।’ বিবিসি।