ধর্ষণের শাস্তি কঠোর করার দাবি আন্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সমাজকর্মী ও দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারে ভারতে ধর্ষণের শাস্তি কঠোর করার দাবি জানিয়েছেন। দিল্লিতে ধর্ষণের প্রতিবাদে গত মঙ্গলবার এক মশাল মিছিলে তিনি সরকারের কঠোর সমালোচনা করেন।রালেগান সিদ্ধিতে আয়োজিত এক মশাল মিছিলে ধর্ষণের শাস্তি আরও কঠোর করার দাবি জানান আন্না হাজারে। তিনি সরকারকে দায়ী করে বলেন, কঠোর শাস্তির ব্যবস্থা না থাকায় ধর্ষণের ঘটনা বাড়ছে। যারা ধর্ষণের মতো কাজ করবে, তাদের ফাঁসিতে ঝোলানো উচিত। আন্না হাজারে বলেন, জনগণ সরকার নির্বাচন করেন আইন তৈরির জন্য। স্বাধীনতার ৬৫ বছরেও কেন ধর্ষণের ঘটনায় কঠোর শাস্তির বিধান রাখা হয়নি? এ বিষয়ে কঠোর বিধান রাখা হলে মানুষ এ ধরনের কাজ করার সাহস করত না। জি নিউজ।