ধর্ষণের শিকার কিশোরী দণ্ডিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপে ধর্ষণের শিকার এক কিশোরীকে আদালত ১০০টি বেত্রাঘাত ও আট মাস গৃহবন্দী করে রাখার নির্দেশ দিয়েছেন। ওই কিশোরী পৃথক ঘটনায় আরেকজনের সঙ্গে বিবাহবহির্ভূত যৌনমিলনের কথা শিকার করার পর এ রায় দেন মালের একটি আদালত।আদালতের কর্মকর্তারা গত বুধবার জানান, ১৫ বছর বয়সী ওই কিশোরী তার সৎবাবার হাতে ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে। পরে তদন্ত কর্মকর্তারা প্রমাণ পান, কিশোরীটি আগে আরেকজনের সঙ্গে বিবাহবহির্ভূত যৌনমিলন করেছে। তার সম্মতিতেই ওই যৌনমিলন ঘটে। কিশোরীটি আদালতে এ বিষয়ে স্বীকৃতি দেয়। এরপর আদালত তাকে ১০০টি বেত্রাঘাত ও আট মাস গৃহবন্দী করে রাখার আদেশ দিয়েছেন। অবশ্য প্রাপ্তবয়স্ক না হওয়ায় ওই কিশোরীকে এখনই শাস্তি ভোগ করতে হচ্ছে না। মালে আদালতের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, যদিও তার (কিশোরী) বিরুদ্ধে রায় হয়েছে, তার পরও ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত তাকে বেত্রাঘাত করা হবে না।মালদ্বীপে কঠোর শরিয়া আইন চালু রয়েছে। সেখানে বিবাহবহির্ভূতভাবে যৌনসংসর্গে লিপ্ত হওয়া অবৈধ। অন্যদিকে ওই কিশোরীর সৎবাবা দোষী সাব্যস্ত হলে তাঁকে ২৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। এএফপি।