ধর্ষণের শিকার হয়েছিলেন ম্যাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাডোনা
ম্যাডোনা

তরুণ বয়সে তারকা হওয়ার সংগ্রাম করার সময় ধর্ষণের শিকার হয়েছিলেন মার্কিন পপতারকা ম্যাডোনা। নিউইয়র্কে ছুরির মুখে তাঁকে ধর্ষণ করা হয়। শুক্রবার একটি সাময়িকীতে প্রকাশিত এক লেখায় জনপ্রিয় এই শিল্পী এ কথা জানান।
মার্কিন ফ্যাশন সাময়িকী হার্পারস বাজার-এ প্রকাশিত ওই লেখায় ৫৫ বছর বয়সী ম্যাডোনা তাঁর অতীতের বেশ কিছু অভিজ্ঞতা তুলে ধরেন।
খ্যাতনামা এই সংগীতশিল্পী বলেছেন, ‘জীবনের প্রথম দিকেই আমাকে একবার বন্দুকের মুখে আটকানো হয়। আরেকবার পিঠে ছুরি ধরে টেনেহিঁচড়ে একটি ভবনের ছাদে নিয়ে ধর্ষণ করা হয়। তিনবার আমার বাসায় চুরির ঘটনা ঘটে।’
ম্যাডোনা বিখ্যাত চলচ্চিত্র পরিচালক গাই রিচিকে বিয়ের অভিজ্ঞতাও বর্ণনা করেন। বর্তমানে তিনি পবিত্র কোরআন পাঠ করছেন বলেও জানান। এএফপি।