ধুতি পরায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের তামিলনাড়ু রাজ্যে ধুতি পরা তামিল সংস্কৃতির অংশ। এখানে বহু মানুষ আছেন, যাঁরা লুঙ্গির মতো ধুতিও পরেন। সম্প্রতি ধুতি পরে তামিলনাডুর মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি ডি হরিপারান্থারামন একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে গিয়েছিলেন তামিলনাডু ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্লাবে। কিন্তু ক্লাবের কর্মীরা তাঁকে অনুষ্ঠানে ঢুকতে বাধা দেন। তাঁরা বলেন, ক্লাবের পোশাকবিধি না মেনে আসায় তাঁকে ঢুকতে দেওয়া যাবে না। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ফিরে যান। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি ওঠে, ধুতি তামিলদের ঐতিহ্যবাহী পোশাক। এ ধরনের পোশাকবিধির ওপর সরকারের অবিলম্বে নিষেধাজ্ঞা জারি করা উচিত। ডিএমকে প্রধান এস করুণানিধি ক্লাবের ওই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, অনুষ্ঠানে এসব পোশাকবিধি তুলে নিতে সরকার স্বপ্রণোদিত উদ্যোগ নিক।
কলকাতা প্রতিনিধি