ধূমপান ছেড়েছেন ওবামা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতা নেওয়ার দুই বছর পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চুলে ধূসর ভাব আসতে পারে; কিছুটা স্থবিরতা আসতে পারে তাঁর হাঁটাচলায়। তবে একটি বিষয়ে গর্ব না করে পারেনই না তিনি। তা হলো ধূমপান ছেড়ে দেওয়া। কয়েক মাস হলো তিনি ঠোঁটে সিগারেট তোলেননি। হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস গত বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।গিবস বলেন, ‘নয় মাস হলো প্রেসিডেন্ট ওবামাকে ধূমপান করতে দেখিনি।’যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ওবামা স্বীকার করেন, একটু-আধটু ধূমপান করা তিনি পছন্দ করেন। তাঁর এই অভ্যাস ত্যাগ করাতে ফার্স্ট লেডি মিশেল ওবামা অনেক চেষ্টা করেছেন। এএফপি।