ধূমপানে নিষেধাজ্ঞা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ায় ধূমপানের ওপর এক ‘উচ্চাভিলাষী’ নিষেধাজ্ঞা গতকাল শনিবার থেকে কার্যকর করা হয়েছে। ধূমপায়ী ব্যক্তির সংখ্যা অর্ধেকে কমিয়ে আনা এবং জনস্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে এই ব্যবস্থা পুরোপুরি কার্যকর হওয়া নিয়ে রয়ে গেছে সন্দেহ। এই ব্যবস্থার আওতায় প্রথম পর্যায়ে বাস, ট্রাম, অন্যান্য গণপরিবহন, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর, লিফট, বাসস্টেশন, মেট্রো ও রেলস্টেশনের নিকটবর্তী স্থান, প্রশাসনিক ভবন ও শিক্ষা-স্বাস্থ্যসংশ্লিষ্ট স্থাপনা ধূমপানের আওতামুক্ত থাকবে। আগামী বছর ১ জুন থেকে ক্রমে ক্রমে জাহাজ, দূরপাল্লার ট্রেন, ট্রেনের প্ল্যাটফর্ম, হোটেল, ক্যাফে ও রেস্তোরাঁকে এ নিষেধাজ্ঞার আওতায় আনা হবে। সিগারেটের বিজ্ঞাপন ও বিক্রি নিয়ন্ত্রণেও ব্যবস্থা নেওয়া হবে। এএফপি।