ধূমপানের প্রতিক্রিয়া মাত্র কয়েক মিনিটেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

না, বছরের পর বছর ধরে নয়, ধূমপানের কারণে মাত্র কয়েক মিনিটেই শরীরে এর প্রতিক্রিয়া হয়। একদল মার্কিন গবেষকের গবেষণা থেকে এ তথ্য জানা গেছে।ধূমপানের ক্ষতির সময়সীমা নিয়ে গবেষকদের নতুন এই গবেষণায় দেখা গেছে, প্রথম সিগারেট খাওয়ার ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যেই এর ক্ষতিকর প্রভাব মানুষের জিনকে আক্রমণ করে। গবেষকেরা বলছেন, সিগারেটের যে রাসায়নিক পদার্থ ক্যানসারের জন্ম দেয়, ধূমপান করার ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যেই এর প্রতিক্রিয়া মানবদেহে শুরু হয়।ধূমপানবিরোধী আন্তর্জাতিক দাতব্য সংস্থা অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ ক্ষুদ্র পর্যায়ে পরিচালিত এই গবেষণার ফলাফলকে ধূমপায়ীদের জন্য একটা বড় ধরনের বিপৎসংকেত বলে অভিহিত করেছে।যুক্তরাষ্ট্রের জাতীয় ক্যানসার ইনস্টিটিউটের অর্থায়নে ১২ জন ধূমপায়ী ব্যক্তির ওপর এই গবেষণা চালানো হয়। এতে সিগারেটের রাসায়নিক পদার্থের সঙ্গে ক্যানসারের সম্পর্ক উদ্ঘাটন করা হয়েছে।গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিফেন হিসেট বলেন, এটি একটি স্বতন্ত্র গবেষণা। এতে প্রথমবারের মতো ধূমপানের ক্ষতির সময়সীমা উদ্ঘাটন করা হয়েছে। বিবিসি।