ধূলিঝড়-ভারী বর্ষণে বিপর্যস্ত দিল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ শুক্রবার বিকেলে প্রচণ্ড ধূলিঝড় এবং ভারী বর্ষণসহ ঝড় হয়েছে। এতে কমপক্ষে তিনটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে পড়া গাছের নিচে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু যানবাহন।

বিভিন্ন রাস্তায় বৈদ্যুতিক খুঁটি ও গাছ পড়ে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।
এনডিটিভি বলেছে, ঝড়ের কারণে অন্তত ১৮টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের বিমান দিল্লির বিমানবন্দরে না নেমে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার বিমানবন্দরে অবতরণ করেছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, আজ সকাল থেকেই দিল্লিতে প্রচণ্ড গরম ছিল। আজ সেখানে সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে বিকেলে হঠাত্ করেই প্রচণ্ড ধূলিঝড় শুরু হয়। লোকজন আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। এর পরই শুরু হয় ভারী বৃষ্টি ও ঝড়। এতে গাছপালা উপড়ে রাস্তায় পড়তে থাকে। সড়কে দাঁড় করিয়ে রাখা গাড়ির ওপর এসব গাছ পড়ে বহু গাড়ি ভেঙেচুরে যায়।