প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসে পাওয়া একটি বিমানের ডানার টুকরো নিখোঁজ মালয়েশীয় বিমান ফ্লাইট এমএইচ৩৭০-এর বলে নিশ্চিত করেছেন মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার কর্মকর্তারা। গতকাল শুক্রবার কর্মকর্তারা এ তথ্য জানান। ডানার টুকরোটি পাওয়া গিয়েছিল গত মে মাসে। পরে অস্ট্রেলিয়ার পরিবহন নিরাপত্তা ব্যুরোর বিশেষজ্ঞরা তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে ভারত মহাসাগরের প্রত্যন্ত এলাকাজুড়ে এমএইচ৩৭০-এর ধ্বংসাবশেষের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছেন এ সংস্থার কর্মকর্তারা। ব্যুরো এক বিবৃতিতে বলেছে, পরীক্ষা-নিরীক্ষায় ওই ডানার টুকরো নিখোঁজ মালয়েশীয় বিমানের বলে নিশ্চিত হওয়া গেছে।
এপি