ধ্বংসাবশেষের কাছাকাছি অনুসন্ধান দল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়া এয়ারলাইনসের নিখোঁজ উড়োজাহাজ অনুসন্ধানকারী দলগুলো অভিযান এলাকার সীমা কমিয়ে এনেছে। এতে ধারণা করা হচ্ছে, তারা ধ্বংসাবশেষের খুব কাছাকাছি পৌঁছে গেছে।
ভারত মহাসাগরের একটি নির্দিষ্ট অঞ্চলে ১৪ আকাশযান ও ১৩ জাহাজ গতকাল বৃহস্পতিবার অনুসন্ধান চালায়।
‘সঠিক এলাকায় তল্লাশি চলছে’ বলে অস্ট্রেলীয় অনুসন্ধানকারী দলের প্রধান অংগাস হিউস্টন গত বুধবার দাবি করেন। উড়োজাহাজটি অথবা সেটির ধ্বংসাবশেষ শিগগিরই পাওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি। দক্ষিণ ভারত মহাসাগরের নির্দিষ্ট ৫৭ হাজার ৯২৩ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বর্তমানে তল্লাশি চলছে।
এদিকে অস্ট্রেলীয় অনুসন্ধানকারী দলটির একটি আকাশযান সাগরতলে গতকালও একটি সম্ভাব্য সংকেত (শব্দ) শনাক্ত করেছে। একই এলাকায় আগেও একাধিক শব্দতরঙ্গ শোনা গিয়েছিল। ধারণা করা হয়, উড়োজাহাজের ককপিটের তথ্য-উপাত্ত সংরক্ষণে ব্যবহূত ‘ব্ল্যাক বক্স’ থেকে এসব শব্দ ভেসে আসছে।
কুয়ালালামপুর থেকে ২৩৯ জন আরোহী নিয়ে গত ৮ মার্চ বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয় উড়োজাহাজটি। এএফপি।