ধ্বংসের জন্য সাগরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে সম্প্রতি রাসায়নিক অস্ত্রের উপাদানের সর্বশেষ মজুতটি ধ্বংসের উদ্দেশ্যে জাহাজে করে সাগরে নেওয়া হয়েছে৷ তবে এই কার্যক্রম সম্পন্ন হতে নির্ধারিত সময়ের চেয়ে কয়েক মাস বেিশ লেগেছে৷ সিরিয়ার রাসায়নিক অস্ত্র সরিয়ে নেওয়ার দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক সংস্থা ওপিসিডব্লিউ এসব তথ্য জানিয়েছে৷ সংগঠনটি জানায়, সিরিয়ার রাসায়নিক অস্ত্রের উপাদান নিয়ে জাহাজ বন্দর ছেড়ে গেছে৷ জাতিসংঘের মহাসচিব বান কি মুন এই সংবাদকে স্বাগত জানিয়ে বলেন, এই কার্যক্রম প্রমাণ করল, রাজনৈতিক সদিচ্ছা থাকলে বিশ্বশান্তির জন্য যেকোনো কাজ সুষ্ঠুভাবে করা সম্ভব৷ এএফপি৷