নংথমবমের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পূর্ব ভারতের মণিপুরে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নংথমবম বীরেন। গতকাল বুধবার দুপুরে ইম্ফলে রাজভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সাবেক ফুটবলার ও বিএসএফের কর্মী নংথমবম বীরেন শপথবাক্য পাঠ করেন। তাঁকে শপথ পাঠ করান রাজ্যপাল নাজমা হেপতুল্লা। একই সঙ্গে শরিক দল ন্যাশনাল পিপলস পার্টির ওয়াই জয়কুমার সিং উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। এদিন আটজন মন্ত্রী শপথ নেন। ৬০ সদস্যের মণিপুর বিধানসভায় বিজেপি মাত্র ২১টি আসন পেয়ে সরকার গঠন করেছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী নংথমবমের দাবি, ‘অন্য দল মিলিয়ে প্রয়োজনীয় ৩২ জন বিধায়ককেই সশরীরে রাজভবনে হাজির করতে আমরা সক্ষম হয়েছিলাম। তাই রাজ্যপাল আমাদেরই সরকার গড়তে ডেকেছেন।’ আগরতলা প্রতিনিধি