নওয়াজ-মনমোহন বৈঠক রোববার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। অধিবেশনে যোগ দিতে গতকাল বুধবার দেশ ছাড়ার আগে এ কথা বলেছেন মনমোহন।
আগামী রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে মনমোহনের বৈঠক হওয়ার কথা সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ার আগে এক বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘নিউইয়র্ক সফরকালে আমাদের প্রতিবেশী আরও কয়েকটি দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেব। এর মধ্যে বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানও আছে।’
তবে মনমোহন পাকিস্তানের সঙ্গে বৈঠক নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন। সংশয়ের কারণ হিসেবে তিনি বলেন, সাধারণ পরিষদের অধিবেশনে তাঁর বক্তৃতার আগের দিন বক্তব্য দেওয়ার কথা নওয়াজ শরিফের। তিনি (নওয়াজ) যদি তাঁর বক্তৃতায় কাশ্মীর ইস্যুতে বিতর্কিত কোনো বিষয় উল্লেখ করেন, তাহলে বৈঠক ভেস্তে যাবে। এনডিটিভি।