নওয়াজ শরিফের দল এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে সাধারণ নির্বাচনে গতকাল শনিবার রাত দেড়টা পর্যন্ত ভোট গণনার ফলাফলে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) ১২টি আসনে, সাবেক ক্রিকেটার ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নয়টি আসনে এবং ক্ষমতা থেকে সদ্য বিদায়ী পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) দুটি আসনে জিতেছে। এ ছাড়া অধিকাংশ আসনে এগিয়ে রয়েছে পিএমএল-এন।এদিকে গতকাল রাতে লাহোরে নওয়াজ শরিফ নির্বাচনে তাঁর দল জিতেছে বলে ঘোষণা করেছেন এবং পাকিস্তানের সংকট-সমাধানে আলোচনার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন। নওয়াজ শরিফ বলেন, পরমকরুণাময় আল্লাহর কাছে অশেষ শোকরিয়া যে তিনি (আল্লাহ) তাঁর দলকে আবারও পাকিস্তানের সেবা করার সুযোগ দিয়েছেন।রাত একটায় পাকিস্তানের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের হিসাব অনুযায়ী, নওয়াজের দল পিএমএল-এন ১১৪ আসনে, ইমরানের দল পিটিআই ৩৬ আসনে এবং পিপিপি ৩৫টি আসনে এগিয়ে ছিল। ব্যক্তিগতভাবে নওয়াজ শরিফ পাঞ্জাবের সারগোদা থেকে এবং ইমরান খান পাখতুনখাওয়ার পেশোয়ারের একটি আসন থেকে জয়ী হয়েছেন।এদিকে চ্যানেলগুলোর খবর অনুযায়ী, নওয়াজের শক্ত ঘাঁটি বলে পরিচিত পাঞ্জাবে অন্তত ১৫টি আসন ইমরানের দল পেতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। এ বিষয়টিকে ইমরানের জন্য বড় অর্জন বলে ভাবা হচ্ছে। জিয়ো টিভি, ডন ও এএফপি।