নওয়াজ-কেরি বৈঠক কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে আগামীকাল রোববার বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ২৩ অক্টোবর প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গেও সাক্ষাৎ করবেন নওয়াজ।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে আজ শনিবার পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও প্রসারিত ও গভীর করার এটা একটা সুযোগ। কয়েক বছর ধরে আমরা এই চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

বৈঠকে সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রম সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া অর্থনীতি ও জ্বালানি সরবরাহের বিষয়ে পাকিস্তানের উদ্বেগের বিষয়টিও আলোচিত হবে।