নওয়াজের সহানুভূতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী পারভেজ রশিদ বলেছেন, পারভেজ মোশাররফের প্রতি সহানুভূতি থেকে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তাঁর মাকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনতে বিশেষ বিমান বা অ্যাম্বুলেন্স বিমান পাঠাতে প্রস্তুত আছেন। এতে করে মোশাররফ তাঁর ৯৫ বছর বয়সী অসুস্থ মাকে নিজের কাছে রেখে চিকিৎসা করাতে পারবেন। তথ্যমন্ত্রী বলেন, সরকার পারভেজ মোশাররফের মায়ের চিকিৎসার সব ব্যবস্থা করে দেবে। সাবেক স্বৈরশাসক মোশাররফ কয়েকটি মামলার আসামি। তাঁর দেশত্যাগ করার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন সিন্ধু হাইকোর্ট ২৩ ডিসেম্বর নাকচ করে দেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জারি করা বিবৃতিতে সরকারের মুখপাত্র তথ্যমন্ত্রী পারভেজ রশিদ বলেন, ‘স্বাধীন বিচারকেরাই পারভেজ মোশাররফের ভাগ্য নির্ধারণ করবেন।’ ডন।