প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজিল্যান্ডে নতুন পতাকার জন্য প্রতিযোগিতায় ‘রেড পিক’ হিসেবে পরিচিতি পাওয়া পঞ্চম নকশাটি গ্রহণ করতে দেশের ৩০ হাজার মানুষ স্বাক্ষর করেছে। নতুন পতাকার নকশা নিয়ে দু-দুটি গণভোট অনুষ্ঠিত হবে। প্রথমে এ বছরের গণভোটে পছন্দের পতাকার নকশা অনুমোদন করবে নিউজিল্যান্ডবাসী। আগামী বছর হবে আরেকটি গণভোট। এতে জানতে চাওয়া হবে আগের গণভোটে বিজয়ী নতুন নকশাটিকে গ্রহণ করা হবে, নাকি এতদিন প্রচলিত আগেরটিই বহাল রাখা হবে। ১৯০২ সালে গৃহীত পতাকাটি প্রায় অস্ট্রেলিয়ার পতাকার মতো দেখতে।
বিবিসি