নকশাল-মাওবাদী দমনে ভারতে নতুন পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় ​সরকার নকশাল-মাওবাদী দমনে নতুন পরিকল্পনা করেছে৷ এ পরিকল্পনায় চরমপন্থীদের দমনের বিভাগের নাম পরিবর্তন, বিপদসংকুল এলাকায় কর্মরতদের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধা বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নের কথা বলা হয়েছে৷ খবর পিটিআইয়ের৷

নকশাল-মাওবাদী দমনে বিভাগের নাম নকশাল ম্যানেজমেন্ট বিভাগ পরিবর্তন করে লেফট উইং এক্সিটিমিজম বিভাগ করা হচ্ছে৷ এ প্রসঙ্গে কর্মকর্তারা বলেন, নকশাল শব্দটির সীমাবদ্ধতা আছে৷ নতুন সরকার এ বিভাগকে একটি বিস্তৃত ক্ষেত্র হিসেবে দেখতে চায়৷

নতুন পরিকল্পনা অনুযায়ী মাওবাদী-অধ্যুষিত এলাকায় কর্মরত সরকারি কর্মকর্তা ও নিরাপত্তাবিষয়ক কর্মকর্তারা বিশেষ আর্থিক ও পদোন্নতির সুবিধা পাবেন৷ বিপদসংকুল এলাকায় কাজের মেয়াদ শেষ করার পর তাঁরা পছন্দমতো এলাকায় বদলি হওয়ারও সুযোগ পাবেন৷ নকশাল-অধ্যুষিত এলাকায় মেধাবী সরকারি কর্মকর্তাদের আনতে বিশেষ আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধার কথাও পরিকল্পনায় থাকছে৷ জানা গেছে, মার্কিন সরকার দেশটির সামরিক বাহিনীতে কর্মরতদের এসব বিশেষ সুবিধা দিয়ে থাকে৷ আর্থিক সুবিধার বিষয়ে জানা গেছে, নকশাল-অধ্যুষিত এলকায় কর্মরতরা জম্মু ও কাশ্মীর অঞ্চলে কর্মরতদের চেয়েও বেশি ​আর্থিক সুবিধা পাবেন৷ ​