নকুলা বাসেলির এক বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে ইসলামবিরোধী চলচ্চিত্র নির্মাতা নকুলা বাসেলি নকুলাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার একটি আদালত তাঁকে এ শাস্তির আদেশ দেন। ২০১০ সালের প্রতারণার মামলায় নকুলা আদালতের দেওয়া বিধিনিষেধের মধ্যে চারটি শর্ত ভঙ্গ করায় তাঁকে এ কারাদণ্ড দেওয়া হয়েছে। নকুলার এ শাস্তির সঙ্গে বিতর্কিত চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিমস নির্মাণের কোনো সম্পর্ক নেই। এই চলচ্চিত্রটি ইন্টারনেটে প্রকাশ পাওয়ার পর প্রতিবাদে মধ্যপ্রাচ্যজুড়ে সহিংস বিক্ষোভ শুরু হয়। ক্যালিফোর্নিয়ার জেলা বিচারপতি ক্রিস্টিনা স্নাইডার বলেন, নকুলাকে অবশ্যই এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। এরপর তিনি মুক্তি পেলেও তাঁকে চার বছর পর্যবেক্ষণে রাখা হবে। বিবিসি।