প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাবিশ্বের সুবিশাল ছায়াপথগুলো কীভাবে দীর্ঘ সময় ধরে অনন্য প্রক্রিয়ায় নক্ষত্রের জন্ম দিতে থাকে তা জানতে পেরেছেন জ্যোতির্বিদেরা। মার্কিন মহাকাশ সংস্থা নাসার শক্তিশালী দুরবিন হাবল স্পেস টেলিস্কোপের সাহায্যে তাঁরা দেখেছেন, ছায়াপথের কেন্দ্রস্থলে সক্রিয় কৃষ্ণগহ্বর বা ব্ল্যাকহোল থেকে উত্তপ্ত ও নীলাভ নক্ষত্রগুলো উৎপন্ন হয়ে বেরিয়ে আসে। এই উৎপাদন-প্রক্রিয়া একটি স্বনিয়ন্ত্রিত চক্রের অংশ। কার্যত ছিটকে বেরিয়ে আসা নক্ষত্রগুলো অত্যন্ত উচ্চশক্তিসম্পন্ন এবং সেগুলো উত্তপ্ত আলো ও গ্যাসের বলয় তৈরি করে। শীতল হওয়ার পর নক্ষত্রগুলো ছায়াপথে প্রবেশ করে। নক্ষত্র সৃষ্টির সময়টার ছবি অনেকটা বজ্রপাতের দৃশ্যের মতো।
এনডিটিভি