প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্য ব্যাপক বেকারত্বসহ অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা থেকে দেশের মানুষের মনোযোগ অন্যদিকে ফেরাতেই বিরোধপূর্ণ ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে মেতেছে। গত বৃহস্পতিবার আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট আমাদো বাউদাউ এই মন্তব্য করেন। ফকল্যান্ডে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স মোতায়েন উপলক্ষে একই দিন প্রিন্স উইলিয়াম সেখানে পৌঁছান। এই সপ্তাহের শুরুতে লন্ডন ঘোষণা করেছিল, তারা শিগগিরই ওই দ্বীপপুঞ্জে একটি যুদ্ধজাহাজ মোতায়েন করতে যাচ্ছে।এর আগে গত মঙ্গলবার আর্জেন্টিনা অভিযোগ করে, ফকল্যান্ড নিয়ে কূটনৈতিক বিরোধ সামরিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে যুক্তরাজ্য। ১৮৩৩ সাল থেকে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ যুক্তরাজ্যের দখলে। আর্জেন্টিনা দ্বীপটির মালিকানা দাবি করে আসছে। এএফপি।