নজর রাখবেন দুই পক্ষের আইনজ্ঞরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে পর্যবেক্ষকদের পাশাপাশি প্রত্যক্ষ নজরদারি রাখবেন ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির আইনজ্ঞরাও। ২০০০ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের তিক্ত অভিজ্ঞতার প্রেক্ষাপটে দল দুটির পক্ষ থেকে এ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। নিজ দলীয় প্রার্থীর পক্ষে পড়া ভোটের প্রতিটির গণনা নিশ্চিত করাই হবে এই আইনজ্ঞদের কাজ।বিশ্লেষকেরা জানান, ১২ বছর আগে যে মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হয়, তাতে ঘটে যাওয়া বিতর্কের পুনরাবৃত্তির বিষয়টিই ওই পদক্ষেপের পেছনে প্রধান আশঙ্কা হিসেবে কাজ করছে। বিতর্কিত ওই নির্বাচনে ফ্লোরিডা অঙ্গরাজ্যে তিক্ত পুনঃ ভোট গণনার পর রিপাবলিকান পার্টির প্রার্থী জর্জ ডব্লিউ বুশ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আল গোরের কাছে পপুলার ভোটে হারেন। কিন্তু ইলেকটোরাল কলেজের ভোট তাঁর তুলনায় বেশি পান। নির্বাচনের এক মাসেরও বেশি সময় পর মার্কিন সুপ্রিম কোর্টের মাধ্যমে জয়-পরাজয়ের বিষয়টি নিশ্চিত হয়।নির্বাচনী লড়াইয়ে ফলাফল নির্ধারণের ক্ষেত্রে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত অঙ্গরাজ্যের ভোটকেন্দ্রগুলোতেই মূলত অধিকাংশ আইনজ্ঞ দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছেন। এএফপি।